মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা রিমন রহমান কাঞ্চন, পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল। এর মধ্যে মাহমুন্নবী রাসেলকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ও বাকীদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈনুদ্দীন।

ওসি এস, এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ