মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

সে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের মো. হাসান আলীর ছেলে। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে কবি জসিম উদ্দিন হলে ভিপি নির্বাচিত হন ফরহাদ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাকিবুল হাসান।

তিনি জানান, রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফরহাদ আলীর নিজ গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি ও কবি জসিম উদ্দিন হলের ভিপি এবং উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে।

তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (৩ ফেব্রুয়ারী) আদালতের প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ