মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে ৩ জন মারা যান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় উনিশ মাইল নামক স্থানে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতদের মধ্যে ৪ জন হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের গাড়িচালক সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। বিকেলের দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিাকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া আরেকজনের নাম পাওয়া যায়নি।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান।

তিনি বলেন, ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেটকার দিয়ে সিলেট আসছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকে সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান আরও ৩ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ