বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর থানা থেকে ৫ আগস্ট লুট হওয়া দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারী) বিকেলে সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুইটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।

সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়।এসময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯ টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগীতায় ২৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকী ১৫ টি অস্ত্রের মধ্যে আরো দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ