বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

খুলশীতে ভুয়া গোয়েন্দা দলের দুঃসাহস, ১১ দস্যু পুলিশের জালে

নিজন্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ডিজিএফআইয়ের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ১৩ জনের একটি দল একটি মাইক্রোবাসে করে খুলশীর ৩ নম্বর রোডের একটি বহুতল ভবনে আসে। ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেয়।

এরপর ভবনের নিরাপত্তাকর্মীদের আটকে রেখে তারা অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে।

ওই সময় গিয়াস উদ্দিন বাসায় না থাকায় দলটি দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং জিনিসপত্র তছনছ করে। ভবনের অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ১১ জনকে আটক করে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

গিয়াস উদ্দিনের ভাই জালাল উদ্দিন আনসারী জানান, ঘটনার সময় তাঁর ভাইয়ের পরিবারের কেউ বাসায় ছিলেন না। তারা বাইরে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে দলটি দরজা ভেঙে বাসায় প্রবেশ করে এবং তছনছ করে।

সিএমপি মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’ পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ