শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় হত্যা মামলায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরে বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তারা, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত। এ মামলায় তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছে।

অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ