বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

সিংগাইর পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সিংগাইর পৌরসভার উদ্যোগে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ।

শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধা ৭টায় সিংগাইর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আঙ্গারিয়া মহল্লার আবাসন প্রকল্পে বসবাসকারীদের মধ্যে  এ কম্বল  বিতরণ  করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আহাদী হোসেন, পৌর উচ্চমান সহকারী মো. সাইদুর রহমান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন- শীতের শুরু থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুয়োর্গ মন্ত্রণালয়ের  পক্ষ থেকে এবং বিভিন্ন  ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় সারা সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় এই পর্যন্ত প্রায় কয়েক হাজার শীতার্ত ও অহসায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এরই ধাহাবারিকতায় পৌর এলকার এই আবাসনে বসবাসরত প্রায় একশ পরিবারের  মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হলো। শীতের দাপট যে পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা এ কম্বল বিতরণ অব্যাহত রাখবো।

image

সর্বশেষ পাওয়া সংবাদ