মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা
সারাদেশ

মুক্তিযোদ্ধা শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে বাস্তা মনিং গ্লোরি স্কুল মাঠে জাকজমকপূর্ণভাবে বৃত্তি প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান ও সেই সাথে অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক – রাম চন্দ্র মজুমদার, বাবু বিশ্বনাথ রায়, অণিমা রায়, মো: নূরুল হক ও মোঃ শরবেশ আলীকে সংবর্ধনাসহ বিশেষ সম্মাননা দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস,সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুর রহমান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সুপ্রীম কোর্টের আইনজীবি মো: নূরুল ইসলাম, হাউজ বিল্ডিংয়ের ডেপুটি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক খান, ঢাকা মেট্রোপলিটনের এডিসি মোঃ খলিলুর রহমান, মানিকগঞ্জ যুব উন্নয়নের সহকারি পরিচালক মো: মাজহারুল হক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শরবেশ আলী ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র জিসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত মুক্তিযোদ্ধা শামসুল হক খানের ছোট ছেলে অতিরিক্ত কর কমিশনার মাসুম বিল্লাহ সানি। এর আগে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন – সাবেক সাভার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার।

সবশেষে মর্নিং গ্লোরি স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।

এই সম্পর্কিত আরো

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা