বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

শেরপুরে ৯ হাজার সরকারি বই পাচারকালে ট্রাকসহ আটক ১

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী থেকে অবৈধভাবে ঢাকায় পাচারকালে শেরপুরে একটি ট্রাকে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই বইগুলোসহ ট্রাকটি আটক করে। এ সময় মাইদুল ইসলাম (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে-রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২) বলেন, কুড়িগ্রামের রৌমারী বাজারস্থ সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তার। তবে তারা বইয়ের কোন চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে মালিকের কথামতো শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন:

বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, আটক ২

সর্বশেষ পাওয়া সংবাদ