বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

ফুলপুরে ভারতীয় চিনি-জিরা মজুদের অভিযোগে ২ সমন্বয়ক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত সমন্বয়করা হলেন- জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালসহ তাদের গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়।এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তাদের গ্রেফতারের পাশাপাশি ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ