শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

স্বপ্নে পাওয়া নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: স্বপ্নে মৃত বাবার দেওয়া নির্দেশে এলাকার কবরস্থানে দাফন করা ভাইয়ের লাশ উত্তোলন করে বাবার কবরের পাশে আবারো কবরস্থ করলেন ভাই। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এমন ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন আবু আলী (৪০) নামের এক ব্যক্তি। পরে তাকে এনে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। দাফনের এক সপ্তাহ পর মৃত আবু আলীর ভাই মাহমুদ আলী তার ছেলেকে নিয়ে গোপনে লাশ উত্তোলন করে নিয়ে যান। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ভোরে এলাকায় লাশ চুরির অপবাদ তোলেন। এ ঘটনার পর গ্রামের লোকজন খুঁজাখুঁজি করে মাহমুদ আলীর বাড়ির পাশ থেকে নতুন কবরের সন্ধান পান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ মুরুব্বি এসে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

এ বিষয়ে মাহমুদ আলী বলেন, ভাই মারা যাওয়ার পর সবাই বলেন, বাবার কবরের পাশে নিয়ে দাফন করার জন্য। তবে আমি গ্রামের কবরস্থানে দাফন করি। পরে স্বপ্নে দেখি আমার আব্বা বলছেন, ভাইকে যেখানে দাফন করেছি সেখানে তিনি একা ভয় পাচ্ছেন। উনাকে ওই জায়গা থেকে সরিয়ে এনে বাবার কাছে কবরস্থ করতে বলেন। তাই লাশ তুলে স্থানান্তর করেছি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ বলেন, বিষয়টি ধর্মীয় তাই স্থানীয় আলেম ওলামাদের মাধ্যমে বর্তমানে যেখানে লাশ স্থানান্তর করা হয়েছে সেখানে রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ