শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ৩ ট্রাক জব্দ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধের জেরে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ