রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় যুবক নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মো. রফিকুল ইসলাম(৩৫) নামের এক মানসিক অপ্রকৃতস্থ যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৪ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকার একটি রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মো. আঃ করিমের ছেলে।সে দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অপ্রকৃতস্থ বলে জানিয়েছেন তার স্বজনরা।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই শরিফুজ্জামান জানান,ভোররাত আনুমানিক ৪ টার দিকে ৯৯৯ এ একটি কল আসে যে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর নামকস্থানে একটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক যুবক মারা গেছেন।সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আমি ও সঙ্গীয় ফোর্স যুবকের লাশ উদ্ধার করি।

এ সময় স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, ওই যুবক মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় বারবার রাস্তার এপাশ ওপাশ করছিল। হঠাৎ তারা একটা শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন অজ্ঞাত গাড়ীর ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে।

পরে নিহতের লাশ থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ