রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে নিরাপত্তা প্রহরী ও আয়া দিয়েই চলছে পাঠদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষক সংকট থাকায় আয়া ও নৈশ প্রহরী দিয়ে চলছে মাদ্রাসার পাঠদান। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসায় চলছে এমন পাঠদান কার্যক্রম।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠান সূত্রে জানা যায় ইবতেদায়ী শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১শ জন। তবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাসে গিয়ে দেখা যায় উপস্থিতি শিক্ষার্থী সংখ্যা ১০ জন পাওয়া যায়। প্রথম শ্রেণিতে কোন শিক্ষার্থী উপস্থিত একজনও নেই, তবে সেই শ্রেণিতে প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তা প্রহরী নাঈম হোসেন ক্লাস নেয় নিয়মিত। দ্বিতীয় শ্রেণিতে ২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান করেছে সেই প্রতিষ্ঠানের ক্বারী শিক্ষক আব্দুল ওহাব।

৩য় শ্রেণিতে ৩ জন শিক্ষার্থী নিয়ে গণিত ক্লাস নিচ্ছেন প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত মোছাঃ রত্না খাতুন। শিক্ষার্থীরা তাকে রত্না খালা বলেই ডাকে। তবে শিক্ষক না থাকায় নিয়মিত তিনি তৃতীয় শ্রেণির বাংলা এবং গণিত ক্লাস নিয়ে থাকেন বলে জানান শিক্ষার্থীরা। ৪র্থ শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিত রয়েছে ২ জন এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী ৩ জন উপস্থিত পাওয়া যায়। বড়কোয়ালিবের দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত খাতা-কলমে শিক্ষার্থী ২৭৬ জন থাকলেও প্রতিষ্ঠানে গিয়ে ৪৩ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়।এবং ইবতেদায়ি শাখায় শিক্ষার্থী রয়েছে ১০০ জন, উপস্থিত শিক্ষার্থী পাওয়া যায় ১০ জন। প্রতিষ্ঠানটিতে কর্মরত আয়া পদে কর্মরত রত্না খাতুন এবং নিরাপত্তা প্রহরী নাঈম হোসেন জানান তাদের দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে নিয়মিত,আয়ার কাজ ও নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন তারা।

২০২৪ সালে দাখিল পরীক্ষায় বড়কোয়ালিবের মাদ্রাসায় ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও কেউ পাশ করতে পারেননি বলে জানান মাদ্রাসার সহকারী সুপার ইব্রাহিম খলিল।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষক ১৪ জন পদ থাকলেও শিক্ষক রয়েছে ৮ জন। শিক্ষক সংকট থাকায় ক্লাস নিচ্ছেন আয়া এবং নিরাপত্তা প্রহরী।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম শামসুল হক জানান নিরাপত্তা প্রহরী ও আয়া দিয়ে ক্লাস করার নিয়ম নেই, কেউ এই কাজ করলে সে অন্যায় করেছেন। তাকে শোকজ করা হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ