রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বেলকুচিতে যমুনা নদীতে মিললো নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার মেঘুলা এলাকায় যমুনা নদীর শাখা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক বেলকুচি পৌর চালা গ্রামের শাহীন আক্তার আব্দুল্লাহর ছেলে। সে মুকুন্দগাঁতী ইসলামীয়া দারুলহেফজ মাদ্রাসার কোরানের ৫ পাড়া হাফেজ।

মরদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বেলকুচি থানার (ওসি) তদন্ত আব্দুল বারিক।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি বিকালে আবু বক্কার সিদ্দিক নিখোঁজ হয়। বেলকুচি থানায় ১৮ জানুয়ারি জিডি করা হয়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যমুনা শাখা একটা মরদেহ ভেসে উঠেছে। ঘটনাস্থালে গিয়ে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করি। যেহেতু মরদেহ নদীতে পাওয়া গিয়েছে সে জন্য সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ