রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলায় পৃথিবী বদলায়”এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন সাতক্ষীরা জেলা থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট, ফুটবল, মহিলা ফুটবলসহ বিভিন্ন পর্যায়ে অনেক খেলোয়ার রয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ নাম উজ্বল করেছে সাতক্ষীরার ছেলে মেয়েরা। মানসিক ও শারীরিক চর্চায় খেলাখুলার বিকল্প নাই খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ