রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

জমি নিয়ে বিরোধে নাতির ছুরিকাঘাতে নানা নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে ইসরাফিল (৪০)নামের এক কৃষক নিহত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত একই গ্রামের আব্বাছ আলীর ছেলে আবু রায়হান (১৯) কে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। নিহত ইসরাফিল সম্পর্কে আবু রায়হানের নানা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সাথে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল।সোমবার সকালে ধান ক্ষেতে চাষ করতে গেলে আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় জড়িত আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ