রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের হাতে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে দীর্ঘ ৭ বছর পর গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা এ দম্পতিরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রাামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুন (৩২)।

জানা যায়, দালালের মাধ্যমে অবৈধ পথে ২০১৮ সালের ১৮ মার্চ স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। তারপর তারা গুজরাটে চলে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ