বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে বলে ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, এছাড়াও নিখোঁজ রয়েছে ২ জন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে শতাধিক ঘর।

২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোঃ আয়াছ জানান, রাতে হঠাৎ বাজারের পাশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়, মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও জরুরি সাড়াদান কার্যক্রমের অংশ হিসেবে অগ্নিদুর্গত এলাকায় ক্যাম্প প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী সহ স্বেচ্ছাসেবকদের সমন্বিত কর্মতৎপরতা চলছে।

ক্যাম্প-২৬ এর সহকারী ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ মুঠোফোনে জানান, আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে, ঘুমন্ত অবস্থায় নিহত শিশুর বয়স আনুমানিক ৫-৬ বছর হবে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ডিসেম্বর উখিয়ার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ে যায় ৬ শতাধিক ঘর, শিশু সহ নিহত হয় ২ জন।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত