রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

ভাবি হত্যার ৯ ঘন্টার মধ্যে দেবর গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন’র নির্দেশনায় এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জেরে দেবর মঞ্জুর মিয়া (৪২) উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজার লাইন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়। গুরুতর আহত মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ