রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী-শ্বাশুড়িকে ছুরিকাঘাত: স্ত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরিকাঘাত করেছে বখাটে স্বামী শওকত হাসান মেহেদী (২৩)। ঘটনাস্থলে স্ত্রী উম্মে হাফছা তুহি(১৮) নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় শ্বশুড়িকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী উম্মে হাফছা তুহি চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকার সাংবাদিক আবদুল হামিদের মেয়ে। সাংবাদিক আবদুল হামিদ চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ী।

স্বামী শওকত হাসান মেহেদী (২৩) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে।

স্বামী শওকত হাসান মেহেদী তার স্ত্রীকে খুন করে পালিয়ে যায় মেয়েকে বাঁচাতে গিয়ে আবদুল হামিদের স্ত্রীও ছুরিকাঘাত হয়ে মারাত্মক ভাবে জখম হয়।

নিহতে উম্মে হাফছা তুহির পিতা আব্দুল হামিদ জানান,আট মাস পূর্ব তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিক ভাবে আমার মেয়ে কে নির্যাতন করত। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় । এই সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী আতর্কিতভাবে হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়েকে হত্যা করে এবং আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি চুরিকাঘাত করে ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রী কে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক আশংকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিকালে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত গৃহবধুর লাশ চকরিয়া সরকারী হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, খুনিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের স্বামী শওকত হাসান মেহেদী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ