রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু,ছাগল, ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সদস্য শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী। এ সময় ছাগল ২০টি, সেলাইমেশিন ২টি, গরু ২টি, ডেউটিন ৯ বান, ভ্যানগাড়ি ১টি, নগদ ৩০ হাজার টাকা ও মুরগির বাচ্চা ১০০টি বিতরণ করা হয়।

image

উল্লেখ্য, ফাউন্ডেশনের সাথে একসাথে ভাল বিনোদন, ভাল আশা এবং একটি ভাল ভবিষ্যত স্লোগানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এবং জাপানিজদের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন জাপান।

বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের উদ্দেশ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও জাপানের জনগণকে অর্থনৈতিক ও শারীরিক সহায়তা প্রদান করা এবং উভয় দেশের সীমানা ও ক্ষেত্র অতিক্রম করে বিভিন্ন কোণ থেকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করা এবং দৈনন্দিন জীবন, কল্যাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, পরিবেশ, দুর্যোগ,কৃষি,পশুপালন, ছোট ব্যবসার পুঁজি দান, এবং অর্থনীতির মতো ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে উভয় দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা এবং সাহায্য সহযোগিতা করা।

সর্বশেষ পাওয়া সংবাদ