বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সারাদেশ

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর – ৪৪৯।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) পিয়াদার পাড়া এলাকার মৃত আমির আহমেদের ছেলে তৌফিক আহমেদ (৩৫)-কে। জিডির বাদী রশিদ আহমেদ একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, রশিদ আহমেদ ও তৌফিক আহমেদ সম্পর্কে চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সর্বশেষ গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে রশিদ আহমেদ মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে তৌফিক আহমেদ তার পথ আটকান। এ সময় তিনি রশিদ আহমেদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, চলাচলের রাস্তা নিয়ে একটি জিডি দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, পারিবারিক বিরোধের ফলে স্থানীয় পর্যায়ে এ ধরনের ঘটনা ঘটা নতুন কিছু নয়। আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় সমাধানের উদ্যোগ এসব বিরোধের সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত