রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

চকরিয়ায় পিকআপের চাপায় রাজমিস্ত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছয়কুড়িটিক্কা পাড়া এলাকায় বালুভর্তি পিকআপের চাপা পড়ে নুরুল আবছার (২৭) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজমিস্ত্রী নুরুল আবছার ঢেমুশিয়া ইউনিয়নে জমিদার পাড়া থেকে রাস্তার দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজে জড়িত ছিল। তিনি সকালে গাইড ওয়াল নির্মাণ করার সময় রাস্তার পাশে বসে কাজ করছিল। এ সময় গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যবহারের পিকআপে(ডাম্পার) করে বালু আনা হয়। সে বালু ভর্তি গাড়িতে পিছনে যাওয়ার সময় রাজমিস্ত্রী নুরুল আবছারের উপর তুলে দেয়। ফলে রাজমিস্ত্রী নুরুল আবছার গুরুতর আহত। এ সময় রাস্তার দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যবহৃত অন্যান্য শ্রমিকগণ রাজমিস্ত্রী নুরুল আবছারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

নিহত রাজমিস্ত্রী নুরুল আবছার (২৭) চট্রগ্রামের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের আমিরাবাদ এলাকার মোহাম্মদ মোজাফফর এর ছেলে বলে জানা যায়।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বদিউল আলম বলেন, নিহত রাজমিস্ত্রী নুরুল আবছার পরিবার নিয়ে ঢেমুশিয়া নতুন বাজারে বাসা ভাড়া করে বসবাস করে। তিনি আজ সকালে বালু ভর্তি পিকআপের চাপা পড়ে নিহত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঢেমুশিয়াতে পিকআপের চাপা পড়ে একজন রাজমিস্ত্রীর মৃত্যু হয়ে। পিকআপ গাড়ি ও চালককে আটক করা হয়েছে। পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ