বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সারাদেশ

সিংগাইরে সাংবাদিকের ওপর হামলা-গাড়ি ভাংচুর: অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক বাদল হোসাইনের (৩৮) ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ(৩২) ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদল হোসাইন সিংগাইর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চারিগ্রাম- বালিয়াডাঙ্গী-সাহরাইল সড়কের ঘাসেরটেক ইটসলিং রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসাইন মাইটিভি ও দৈনিক কালবেলা পত্রিকার সিংগাইর প্রতিনিধি এবং বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক বাদল হোসাইন অফিস শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দূর সম্পর্কের ছোট ভাই আসিফ (২৬)কে উপজেলার চারিগ্রাম চার রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে মুন্নাসহ (৩০) অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি ডাকাত দল তার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাংচুরসহ ব্যবহৃত ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসহ শারীরিকভাবে মারধরের শিকার হন সাংবাদিক বাদল হোসাইন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক বাদল হোসাইনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত