রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

ফুলবাড়িয়ায় কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে চালক নিহত, হেলপার আহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইটভাটায় কয়লাভর্তি করে নেবার সময় সড়কের পাশের মাটি ভেঙে ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে জামাল হোসেন (২৮) নামে এর চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন গাড়ির হেলপার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়িয়া উপজেলার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কামড়াশাসন গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে কয়লাভর্তি করে ট্রাকটি ফুলবাড়িয়া পৌর শহরের ইটভাটায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে খালপাড় এলাকা পর্যন্ত আসতেই সড়কের পাশের মাটি ভেঙে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে গাড়ির ভেতর আটকা পড়ে চালক জামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উপ-পরিদর্শক মো. হারুন উর রশীদ আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ