রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

নোয়াখালীতে ২০০ দুঃস্থকে ডায়াবেটিক সমিতির কম্বল উপহার

নোয়াখালী প্রতিনিধি: শীতার্ত ২০০ জন দুঃস্থ মানুষকে কম্বল উপহার দিয়েছেন নোয়াখালী ডায়াবেটিক সমিতি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী ডায়াবেটিক হাসাপাতালের মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী ডায়াবেটিক সমিতি এই শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে, সেটি প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে গরীব, অসহায়দের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের অর্থশালী ব্যক্তিরা এগিয়ে আসা উচিত।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে প্রতি বছর শীতে জেলা শহেরর এবং শহরের বাহিরে প্রত্যন্ত এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহসভাপতি কাজী রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদ, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ