বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
সারাদেশ

কোনাবাড়ীতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারখানার মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।

পলিকন লিমিটেড এর নির্বাহী পরিচালক ফয়সাল জহির এর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় ডলার ক্রাইসিসের কারণে বিগত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। বিগত ২০২৩ সালের জুন মাস থেকে প্রচন্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়।

নোটিশে আরো উল্লেখ করা হয় ব্যাংকের লোন, বকেয়া স্যালারি,গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়াও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।

পলিকন লিমিটেড এর কাটার সেকশনের হেলপার সাইফুল ইসলাম জানান, ১৭ বছর যাবত এই কারখানায় চাকুরী করি। চার চার মাসের বকেয়া বেতন পাবো। গতকালকেও আমরা ডিউটি করে গেছি। আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নিবো। কিভাবে চলবে আমাদের সংসার। যেন চিন্তার ভাজ সাইফুল ইসলামের চোখে মুখে।

মেকানিক্যাল সেকশনের জাহাঙ্গীর আলম নামে আরেক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। আমার হাতের আঙ্গুল একটি কেটে যায় কাজ করার সময়। হঠাৎ করে কারখানা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিলো। আমাদের কথা চিন্তা করলোনা মালিক। এ বয়সে কোথায় চাকুরী নিবো, বউ পোলাপান না খেয়ে মরবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারী, নভেম্বর এবং ডিসেম্বরের বকেয়া বেতন না দিয়েই কারাখানা বন্ধ দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের পাওনা পরিশোধ করে বন্ধ দিয়ে দিক।

এ বিষয়ে জানতে পলিকন লিমিটেড এর নির্বাহী পরিচালক ফয়সাল জহির এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সাথে কথা হয়েছে আগামী রবিবার নভেম্বর মাসের বেতন দিবে এবং ১৩ই জানুয়ারি সোমবার শ্রমিকদের সাথে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমাদের শিল্প পুলিশ কারখানার সামনে অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরো

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের