রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সাভারে অ্যাম্বুলেন্স-দুই বাসের সংঘর্ষের পর বিস্ফোরণ, নিহত ৪

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকার অদূরে সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজনই আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ