শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংক ও বিডি ক্রিয়েশনের মধ্যে চুক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিলের আবেগঘন স্ট্যাটাস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা সাফ চ্যাম্পিয়নশিপ - সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস - ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

প্রাইম ব্যাংক ও বিডি ক্রিয়েশনের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করা হয়।

এ চুক্তির আওতায় বিডি ক্রিয়েশনের কর্মকর্তারা প্রাইম ব্যাংকের কাছ থেকে এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো- প্রতিযোগীতামূলক হারে স্যালারি অ্যাকাউন্ট, বিভিন্ন লাইফস্ট্যাইল সুবিধাসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং বিভিন্ন অগ্রাধিকারমূলক কনজ্যুমার ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ (PrimePay)-এর মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ এবং যেকোনো সময়, দিন-রাত ২৪ ঘণ্টা সহজে করপোরেট পেমেন্ট সম্পন্ন করার সুযোগ পাবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান ও সিইও বেলাল হোসেন।

অনুষ্ঠানে বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুস্তাফা আহমেদ পিয়াস; প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ বিজনেস অফিসার, করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং সাজিদ রহমান; এসইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; ইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মো. রাশাদুজ্জামান; এসভিপি এবং হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এভিপি ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: সাহিদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ