রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বগুড়ায় জব্দ করা ২৬ হাজার ৯৯০ কেজি সরকারি চাল নিলামে বিক্রি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় জব্দকৃত সরকারি ২৬ হাজার ৯৯০ কেজি চাল নিলামে বিক্রয় করেছে উপজেলা খাদ্য বিভাগ। একই সাথে চাল ধারণের প্রায় ৩ হাজার পিস চটের বস্তাও নিলামে বিক্রি হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া উপজেলায় এই নিলাম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ১৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর উপজেলার তালোড়া এলাকায় যৌথবাহিনীর এক অভিযানে সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনীর এই চাল ও চটের বস্তা উদ্ধার করে। ওই ঘটনায় ৩১ অক্টোবর একটি মামলা দায়ের হয়। মামলার রায়ে দুপচাঁচিয়া আমলী আদালত গত বছরের ৩১ ডিসেম্বর নিলামের আদেশ দেন।

এর প্রেক্ষিতে চলতি বছরের ২ জানুয়ারি দুপচাঁচিয়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি নিলাম কমিটি গঠন হয়। এই কমিটির সিদ্ধান্ত ক্রমে মঙ্গলবার নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল হক জানান, নিলামে তালোড়ার বাদশা অটো রাইস মিল ১৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকা দর হাকিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গন্য হয়। এই অর্থ প্রদান করে বাদশা অটো রাইস মিল ২৬ হাজার ৯৯০ কেজি চাল, ৫০ কেজি ধারণে সক্ষম ১৪৯৯ পিস ও ৩০ কেজি ধারণে সক্ষম ১৪৯৯ পিস চটের বস্তা ক্রয় করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ