রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

গাংনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভিতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস (যার নম্বর কক্সবাজার জ-০৪ ০০২১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। ‌ গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ