রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

চকলেট দেখিয়ে অপহরণ: ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মদ হক আহাদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭ বছর বয়সের ওই শিশু সৈকত কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে শিশুটির মরদেহ স্থানীয়দের সহায়তায় শহরের ডিসি পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলার পর বাকি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি ইলিয়াস খান।

নিহত শিশুর পিতা আনোয়ারুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বন্ধুর সাথে খেলতে বের হয় তার ছেলে আহাদ। এক পর্যায়ে দুইজন অজ্ঞাত ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে টেনে গাড়ীতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ।

আনোয়ারুল হক বলেন, সন্ধ্যা নামার সাথে সাথে এলাকায় খোঁজ লাগানো হয়। জানানো হয় পুলিশকে।

পুলিশকে জানানোর প্রায় দেড় ঘন্টা পর রাত ১ টার দিকে আহাদের মরদেহ পাওয়া যায় শহরের কলাতলীর ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির পাশেই একটি খালি প্লটের ভেতর।

প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন বলে জানান আনোয়ারুল হক।

নিহত শিশু আহাদের চাচা মো: হানিফ জানান, নিথর দেহটি পাওয়ার পর দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেয়ার ৩ ঘন্টা আগেই শিশুটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিশ্চিত করেন বলে জানান মো. হানিফ।

মৃতদেহের গলায় ও মুখে আচড় এবং হাতে রক্তের দাগ ছিলো বলে জানান আহাদের চাচাতো ভাই মো: সাইফুল।

আনোয়ারুল হকের ৪ সন্তানের মধ্যে কনিষ্ঠ হলো আহাদ। আনোয়ারুল কক্সবাজার শহরের খুরুশকুল মনু পাড়ার বাসিন্দা, তিনি হিলটপ সার্কিট হাউজে কর্মরত আছেন। ২০০১ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারি আবাসন প্রকল্প (ডিসি পাহাড়) বসবাস করছেন বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ