রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২৪

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন(৫৮ বিজিবি)। বুধবার (৮ জানুয়ারি) রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এখানে আরোও উল্লেখ্য যে,চলতি জানুয়ারী ২০২৫ইং মাসে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হয়েছে ২ হাজার ৩১১ জনকে আটক করে ৫৮ বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ২৫৭ জন, ভারতীয় ৩৪ জন এবং রোহিঙ্গা ২০ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ