রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বগুড়ায় কালাম বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৪, দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ কালাম বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা দিকে দুঁপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন ও বাবলু ওরফে বাবু। আবুল কালাম চলমান ২৭টি মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জনের নামে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা ও আবুল কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।

জানা যায়, আবুল কালাম ও তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল। ওই বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুট, মাদক চোরাচালান, গুম, হত্যা- খুনসহ বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে এলাকাবাসীরর ক্ষতি করে আসছিলো। তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দুঁপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ