শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী ভারত-পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম
advertisement
সারাদেশ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

কর্পোরেট সংবাদ ডেস্ক : ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সী বাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে থাকা যাত্রীরা সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ