রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

অবৈধভাব ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে নারীসহ আটক ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকক এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষর কন্যা তৃপ্তি বিশ্বাস (২০), একই এলাকার হারান বিশ্বাসর ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উপন চদ্র দাসের ছেলেনসুজন কুমার দাস (৩৮)।

সোমবার সকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত যাওয়ার উদ্দেশ্য সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় কয়েকজন অপেক্ষা করছে এমন গোপন সংবাদর ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা সেখান কৌশল অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ