রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩৬ মিয়ানমারের নাগরিককে প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেখানে ১৬ জন পুরুষ, ৫ নারী এবং ১০ শিশু রয়েছে বলে জানায় বিজিবি। তাদের বিজিবি হেফাজতে নিয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের মেন্ডারডেইল সীমান্ত থেকে অনুপ্রবেশের সময় তাদের প্রতিহত করার দাবি করে বিজিবি।

টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৬ মিয়ানামারের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির আভিযানিক দল কর্তৃক তা প্রতিহত করা হয়েছে। বিজিবির তৎপরতায় অনুপ্রবেশে ব্যর্থ হয়ে মায়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তন বর্তমানে চলমান।

সর্বশেষ পাওয়া সংবাদ