রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
advertisement
সারাদেশ

নড়াইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরের বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) ১২টার সময় বেনাপোল কাস্টম অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক মো: আইয়ুব হোসেনপক্ষীর নেতৃত্বে বেনাপোল শার্শা বাগআচড়া কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধন অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ