রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

শেরপুরে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বেসরকার শিক্ষা প্রতিষ্ঠাণ সামিট স্কুল এন্ড কলেজের স্কুল বাস ও সিমেন্ট বোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে ১৬ শিক্ষার্থী আহত হয়ছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহিপুর বাজার এলাকায় সামিট স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, স্কুলের বাসটি শহরের বিবিন্নস্থান থেকে শিক্ষার্থী নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছিল। এ সময় একই দিক থেকে আসা সিমেন্ট বোঝায় ট্রাক (ঢাকা-মে-উ-১৪-৩৩৫৪) তাকে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটির মধ্যে থাকা ১৬ শিক্ষার্থীসহ চালক ও হেলপার এবং শিক্ষার্থীর অভিভাবকসহ ২০ জন আহত হয়।

আহতরা হল- ৯ম শ্রেণীর অতৈ, আলো খাতুন ও তার মা, প্রমিত, ৮ম শ্রেণীর সজিব, দোয়া খাতুন, খাদিজা খাতুন, কুলছুম আক্তার, ৭ম শ্রেণীর অনিক হোসেন, শিশির, সিয়াম হোসেন, ৬ষ্ঠ শ্রেণীর জান্নাতী আক্তার, সামিয়া আক্তার, তমালিকা, নুসরাত আকাতার, মৌ আক্তার এবং গাড়ীর হেলপার।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ