রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য ট্রাক্টর দিয়ে মাটি পালানোর সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে শাহীন পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ