রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়ার ছেলে রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইন অপহরণের শিকার হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার।

স্থানীয় নুর হোসন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ নিয়ে যায়, নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাহারছড়ার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি, তার আগে দিনের বেলায় আরো দুইজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেছে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে, বিষয়টি গুরুত্বসহকারে সহকারে দেখছি, এছাড়া অপহৃত সৈয়দ হোছাইনকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ