রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
সারাদেশ

ময়মনসিংহে জাসদ নেতা ও তার ভাতিজা অস্ত্রসহ গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আকুয়ায় নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়। এছাড়া তার ভাতিজা সৈয়দ সজলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলা চালানোর ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুও জড়িত রয়েছেন বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান চলছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) আদালতে তোলা হবে।

উল্লেখ্য,গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জাসদের প্রার্থী হয়ে পরে তা প্রত্যাহার করেছিলেন মিন্টু। এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ