সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে ধানের ট্রাকে গাঁজা পাচার


মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
অভিনব কায়দায় ধান বোঝাই ট্রাকে করে গাঁজা পাচারকালে মো. হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা হতে ২৯.৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিন (৪৬) কে গ্রেফতার করা হয়। তিনি (হেলাল উদ্দিন) শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪, জামালপুর এর একটি অভিযানিক দল। অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৪৬) কে ২৯ কেজি ৪০০ গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব। এসময় ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১,০৮০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের র্পূবক আসামি ও আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ