রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
সারাদেশ

তারেক রহমানের নির্দেশ সবার আগে বাংলাদেশ

সেলিম রেজা,মেহেরপুর প্রতিনিধি : “সবার আগে বাংলাদেশ তারেক রহমান” এই স্লোগানকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর জেলা সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, পরে সেখান থেকে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোঃ জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের সভাপতি মোঃমাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আকিত জাভেদ সেনজির সহ মেহেরপুর জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ