রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
advertisement
সারাদেশ

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হানকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‍্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।

এফ আর রোমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সেচ্ছাসেবকলীগ নেতা এফ আর রোমান রায়হান এ মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বলেন, র‍্যাব-৬ এফ আর রোমান রায়হানকে গ্রেফতারের পর লোহাগড়া থানায় হস্তান্তর করেছে। তিনি মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ