রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
সারাদেশ

শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জানান, এই টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করছে। আজকে বাজারে ঘুরে ঘুরে মূল্য তালিকা টানানো আছে কিনা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে কিনা, পাটের বস্তা ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, ওজন ঠিক আছে কি না- সেগুলো পরীক্ষা করা হয়েছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হলো। পরবর্তীতে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ