রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

নরসিংদীতে শিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের চক্রধা পুর্বপাড়াস্থ গ্রামের নিজ বাড়ি থেকে মোছাঃ জেসমিন আক্তার নামে এই নারীকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার স্বামীর বাড়ি একই উপজেলার মুনসেফেরচর গ্রামে। তার স্বামীর নাম মোঃ কাউসার মিযা।

এলাকাবাসী জানায়, জেসমিন আক্তার দীর্ঘদিন যাবত শিবপুরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে তার সৌন্দর্যের আড়ালে এই ব্যবসা করে আসছে। তাকে দেখে বিশ্বাসই হবে না সে ইয়াবা কারবারি। অথচ সে জমজমাট ইয়াবা ব্যবসা করে এলাকার যুব সমাজ ধংস করে দিচ্ছে। ইয়ারা ব্যবসা করার কারণে স্বামীর সংসারও ছেড়ে দিয়েছে জেসমিন। তার স্বামী একজন প্রবাসী বলে জানা গেছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, জেসমিন একজন ইয়াবা কারবারি। তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ১৬(১৩)২৪ ধারা মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০ক /৪১ রজু করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ