রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে ও বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনায়’ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বড়দিন উপলক্ষে উপজেলায় বড় নিজামপুর ইউনিয়ান ও উলশী ইউনিয়ানের উলাশীতা রানী মরিয়ার গির্জাসহ উপজেলার সব গির্জায় ছিল নানা আয়োজন। সাজানো হয় ফুল, জরি, আলোকসজ্জা এবং ক্রিসমাস পুতুল দিয়ে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

উলাশীতা রানী মরিয়াম গির্জার আলোচনায় অংশ নেন ফাদার দানিয়েল মন্ডল। এ সময় তিনি যিশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রার্থনায় আশা সন্ধ্যা দাস বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি এ প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। কেয়া দাস বলেন, আজ সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানাব, ভাল খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাব।বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।

গির্জার সভাপতি সলমন দাস, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, শিমসন সরকার, মার্ক দাস, লাভলু সরকার, যাকির মন্ডল, ভেবুনিকা মন্ডল, কেয়া দাস, মেরি মন্ডল, সন্ধ্যা দাস প্রমুখ প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ