রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ থেকে ৩ দিন আরও তাপমাত্রা নিম্ন থাকতে পারে।

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের এই তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগের অন্ত নেই। সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। সূর্য উঠলেও তেমন তাপ থাকে না সূর্যের আলোয়।

চা অধ্যুষিত এলাকায় চা বাগানের নিম্ন আয়ের শ্রমিকেরা শীতের গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট পাচ্ছেন। সকাল ও সন্ধ্যা বেলা অনেককেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র শীতের কারণে চা বাগান অধ্যুষিত এলাকায় নিম্ন আয়ের মানুষের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ